Monday, March 30, 2026

মত্ত অবস্থায় ২ মহিলা ফুটবলারকে নি.র্যাতন! কুস্তির পর এবার বিতর্কে ফুটবল ফেডারেশন

Date:

Share post:

ফের বিতর্ক ক্রীড়াক্ষেত্রে। কুস্তি ফেডারেশনের পর, এবার বিতর্কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। গত বছরেই প্রায় ৩০ জন ভারতীয় কুস্তিগীর রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষন শরণ সিং-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। সেক্ষেত্রেও মহিলা রেসলারদের বিরুদ্ধে উঠেছিল হেনস্থার অভিযোগ। আর এবার এই অভিযোগ উঠল এআইএফএফ-এর কর্তার বিরুদ্ধে।দুই মহিলা ফুটবলার অভিযোগ করলেম ওই ফেডারেশন কর্তার বিরুদ্ধে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

হিমাচল প্রদেশের দুই মহিলা ফুটবলার দীপক শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। উভয় খেলোয়াড়ের অভিযোগ মদ্যপ অবস্থায় দীপক শর্মা রুমে এসে তাদের হেনস্থা করেন। শারীরিক নির্যাতন করেন। উভয় খেলোয়াড় বলেন, দীপক শর্মা তখন মদ্যপ অবস্থায় ছিলেন। দুই খেলোয়াড়ই এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করেছেন। গোয়ায় চলা ইন্ডিয়ান উইমেনস লিগ-২-এ খাদ এফসি দলের হয়ে খেলছেন তাঁরা। খাদ এফসি হিমাচল প্রদেশের একটি দল। এই খাদ এফসির সঙ্গে যুক্ত দীপক শর্মা। দীপক শর্মা বর্তমানে হিমাচল ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি AIFF-এর কার্যনির্বাহী কমিটির সদস্যও। যদিও দীপক শর্মা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তবে এই নিয়ে মুখ খুলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তিনি লেখেন, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দ্রুত পদক্ষেপ নিতে এবং আমাদের ফুটবলারদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক এআইএফএফকে আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফেডারেশন এই ব্যাপারে ঠিক কী করছে সে সম্পর্কে মন্ত্রককে জানানোর নির্দেশও দিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

আরও পড়ুন- বিরাট-গম্ভীরের আলিঙ্গন, এই মুহুর্তকে হাতিয়ার করে পোস্ট কলকাতা-দিল্লি পুলিশের, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...