Wednesday, June 24, 2026

‘একান্তভাবে’ দেখা করো! অধ্যাপকের কুপ্রস্তাবে পুলিশের দ্বারস্থ বিশ্বভারতীর ছাত্রীরা

Date:

Share post:

লাগাতার কুপ্রস্তাব। একের পর এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপ মেসেজে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব। বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটিতে অভিযোগ জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে পুলিশের দ্বারস্থ বিশ্বভারতীর ওই ছাত্রী।

বিশ্বভারতীর আরবি, পার্সিয়ান, উর্দু, ইসলামিক স্টাডিজ বিভাগের তিন ছাত্রী অভিযোগ করেন বিভাগের এক অতিথি অধ্যাপক প্রথমে তাঁদের পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান। সেই সূত্রে কাছে ডেকে শরীরের বিভিন্ন অংশে খারাপভাবে হাত দেন। কিন্তু পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের মুখ বন্ধ রাখা হয়। এরপর শুরু হয় হোয়াটসঅ্যাপে পরীক্ষা পাশে নানা কৌশল জানিয়ে মানসিক চাপ তৈরি করা।

অভিযোগকারী ওই ছাত্রীর দাবি, অধ্যাপক কখনও হোয়াটসঅ্যাপ মেসেজে লেখেন পরীক্ষা পাশের তিন পদ্ধতি – সৎপথে, অর্ধসত্যপথে আর অসৎপথে। কিন্তু ছাত্রী কোনও প্রস্তাবে সায় না দিলে অন্য ছাত্রীকে টার্গেট করে অধ্যাপক। তাঁকে প্রলোভন দেখানো হয় এই ভাষায় – দুদিনের খারাপ লাগা তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবে। এমনকি রাতে একসঙ্গে থাকার মতো প্রস্তাবও দেন ওই অভিযুক্ত অধ্যাপক। তবে এই নিয়ে অভিযোগ জানাতে বিশ্বভারতীর অন্তর্বর্তী তদন্ত কমিটির দ্বারস্থ হয়েও কোনও সদুত্তর পাননি ওই ছাত্রীরা। অবশেষে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের ছাত্রীর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...