Sunday, February 22, 2026

চেন্নাইয়ানের কাছে ৩-২ গোলে হার বাগানের

Date:

Share post:

এগিয়ে থেকেও ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির কাছে ৩-২ গোলে হারলো মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে লিগ শিল্ড জয় আরও কঠিন করে ফেলল মোহনবাগান। গোটা ম্যাচ ভাল খেলে ৮০ মিনিটে ভুল করে বসেন বিশাল কাইথ। তাঁর ভুলেই হেরে গেল সবুজ-মেরুন।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমন প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন জনি কাউকো। লিস্টন কোলাসো মূলত কাউকোর জন্য বলটি তৈরি করে দিয়েছিলেন। কোলাসো বল ধরে দু’টি টার্ন নিয়ে ভিন্সিকে ডজ দেন। তারপর সতর্ক থাকা কাউকোকে ক্রস বাড়ান। কাউকো বল জালে জড়াতে কোনও ভুল করেননি। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে হাবাসের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে সমতা ফেরায় চেন্নাইয়ান। চেন্নাইয়ানের হয়ে সমতা ফেরান জর্ডন। জর্ডন মারে ডানদিক দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন। দীপক টাংরিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল কাইথ কাইথকে পরাজিত করেন। এরপর ম্যাচের ৮০ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান। কর্নার থেকে ক্রিভেলারো বাঁ-পায়ের মাপা শট ধরে রায়ান এডওয়ার্ডস হেডে গোল করেন। কাইথ বলটি দেখেও ধরতে পারেননি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় মোহনবাগান। পেনাল্টি থেকে সমতা ফেরান পেত্রাতোস । তিনি শান্ত ভাবে জালে বল জড়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে ৩-২ গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান। চেন্নাইয়ানকে ৩-২ গোলে এগিয়ে দেন ইরফান ইয়াদওয়াদ। গোলটি হয় বিশাল কাইথের ভুলে।

আরও পড়ুন- কেমন আছেন শামি? সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই বড় আপডেট

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...