Tuesday, June 23, 2026

ভুল মূর্তিতে মালা! রসিকতা করে মুখ বাঁচার চেষ্টা দিলীপের!

Date:

Share post:

মেদিনীপুর নয়, এবার তিনি লড়ছেন বর্ধমান-দুর্গাপুরে। কিন্তু পোড় থাওয়া দিলীপ ঘোষও ভুল করে বসলেন।এবার বর্ধমানের মহারাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠ বনবিহারী কাপুরের গলায় মালা দিয়ে বসলেন বিজেপি প্রার্থী। শুধু এখানেই থেমে থাকেননি, দিলেন ‘মহারাজ উদয়চাঁদ অমর রহে’ স্লোগানও। ভুল ধরিয়ে দিতেই দিলীপের পাল্টা প্রশ্ন, এখানে আবার কাপুর এল কোথা থেকে?

আসলে ফলকের উপর লেখা ছিল ‘রাজা বন বিহারী কপুর বাহাদুর সিএসআই। দেওয়ান-ই-রাজ ১৮৭৭-১৮৮৫ খ্রীষ্টাব্দ।’ কিন্তু, তা খেয়াল করেননি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।প্রচারে বেরিয়ে রবিবার তিনি গিয়েছিলেন মহারাজা উদয়চাঁদের মূর্তিতে মালা দিতে। তার বদলে রাজপরিবারের ঘনিষ্ঠ বনবিহারী কাপুরের গলায় মালা দিয়ে বসেন।

মাল্যদানের পর দিলীপ ঘোষ বলেন, ‘বা! মহারাজ উদয় চাঁদ অমর রহে!’  নীচে থেকে কেউ একজন তাঁর ‘ভুল ভাঙান’। এরপর নিজেই ফলক থেকে বাহাদুর শব্দটি পড়েন। তারপর মূর্তির দিকে তাকিয়ে রসিকতা করে দিলীপ ঘোষ বলেন, ‘গোঁফটা ভালই রয়েছে।’

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘মেদিনীপুর থেকে তিনি এখানে এসেছেন। বর্ধমানের ইতিহাস কিছু জানেন না। যিনি গোরুর দুধে সোনা খুঁজে পান তাঁর থেকে আর কী আশা করব।’






Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...