Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর প্রতি কুরুচিকর মন্তব্যে দিলীপকে শুধু ‘সেন্সর’ করেই দায় সারল কমিশন

Date:

Share post:

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কুরুচিকর মন্তব্যে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (Dillip Ghosh) শুধু মাত্র ‘সেন্সর’ করেই দায় সারল নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর মুখে লাগাম টানা বা তাঁকে প্রচার থেকে ৭ দিনের জন্য সরিয়ে দেওয়া- কিছুই করল না মোদি সরকারের প্রচ্ছন্ন মদতে চলা কমিশন। শুধু মাত্র, মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষ ও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে সতর্ক করেছে তারা। পাশাপাশি, দিলীপের মন্তব্যের জন্য বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) নালিশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।

প্রচারে বেরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dillip Ghosh) বাংলার মুখ্যমন্ত্রীর সম্পর্কে অশ্লীল-কুরুচিকর মন্তব্য করেন। এর তীব্র প্রতিবাদ করে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীদল। দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় জোড়াফুল শিবির। দিলীপের প্রার্থীপদ খারিজের দাবিও জানানো হয়। কিন্তু কার্যত বিজেপি-র এজেন্সিতে পরিণত হওয়া নির্বাচন কমিশন কোনও কড়া পদক্ষেপ নিলই না। প্রথমে দিলীপকে শোকজ করা হয়। জবাবে সন্তুষ্ট হয়নি বলে জানিয়েও শুধু মাত্র সতর্ক করা হয়েছে বিজেপি প্রার্থীকে।

নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, দিলীপ এমসিসি লঙ্ঘন করেছেন। এটি ব্যক্তিগত আক্রমণ এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন। কিন্তু তার পরেই শুধুমাত্র দিলীপকে সতর্ক করেছে কমিশন। না হলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, জেপি নাড্ডাকেও বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর।



Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...