Tuesday, June 23, 2026

ভোটের মুখে কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম!

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে এবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম কমিয়ে রাজনীতি মোদি সরকারের (Modi Govt)। তবে শুধু বাণিজ্যিক গ্যাসই নয়, পাঁচ কেজির ফ্রি-ট্রেড এলপিজি সিলিন্ডারের Free Trade LPG Cylinder) দামও একলাফে অনেকটাই কমানো হয়েছে বলে খবর। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। এছাড়া, পাঁচ কেজির এফটিএল সিলিন্ডারের দামও আগের চেয়ে সাড়ে ৭ টাকা কমানো হয়েছে বলে জানা গিয়েছে।

আর দাম কমার ফলে সোমবার দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৬৪.৫০ টাকা। মার্চ মাসে এই গ্যাসের দাম দিল্লিতে ছিল ১,৭৯৫ টাকা। কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১,৮৭৯ টাকা। মার্চে যা ছিল ১,৯১১ টাকা। মুম্বইতে ওই সিলিন্ডার মিলছে ১,৭১৭.৫০ টাকায়। মার্চে তার দাম ছিল ১,৭৪৯ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৩০ টাকা। মার্চে দাম ছিল ১,৯৬০ টাকা। শেষ বার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল গত জানুয়ারি মাসে। ৩৯.৫০ টাকা দাম কমানো হয়েছিল। তার পর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পর পর দু’বার বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়। মার্চে এই গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তার পর আবার ১ এপ্রিল দাম কমল।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...