Monday, April 13, 2026

বাল্টিমোরের সেতু বিপর্যয়ে ষড়যন্ত্রের তত্ত্ব! বাড়ছে চিনা যোগের সম্ভাবনা

Date:

Share post:

‘ফ্রান্সিস স্কট কি’ সেতু বিপর্যয়ের স্মৃতি (Baltimore Bridge Collapsed)এখনও ভয় ধরাচ্ছে। চিন্তা বাড়ছে নিরাপত্তা নিয়ে। সত্যিই কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা? চিনা যোগের সম্ভাবনা জোরালো হওয়ায় মাথাচাড়া দিচ্ছে ষড়যন্ত্রের তত্ত্ব। বাল্টিমোর বন্দর থেকে যাত্রা করে একটি ভারতীয় জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটি স্তম্ভে। তৎক্ষণাৎ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যাটাপসকো নদীতে। এরপরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

সেতু বিপর্যয়ের পর থেকেই সমাজমাধ্যমে এসেছে আমেরিকার ৯/১১-এর হামলার প্রসঙ্গ। যে সময় জাহাজটি দুর্ঘটনায় পড়ে সেই সময়ে জাহাজে বিদ্যুৎ ছিল না। এমন ঘটনা সাইবার হামলার ফলে হয় বলে অনেকে আশঙ্কা করছেন। আমেরিকা এবং চীনের সম্পর্কের অবনতি সর্বজনবিদিত। তাহলে কি এম ভি দালিতে সাইবার হামলা করেছেন চিনা হ্যাকারেরা? চলতি বছরের শেষে আমেরিকায় নির্বাচন।গোয়েন্দাদের দাবি, চিনা হ্যাকারেরা আমেরিকার উচ্চপদস্থ সরকারি অফিসার, সাংবাদিক, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, রাজনীতিবিদদের উপর নজরদারি চালাচ্ছে। সেই কারণে সম্প্রতি আমেরিকা এপিটি৩১ নামে পরিচিত একটি হ্যাকিং গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরই কি এত বড় পদক্ষেপ ড্রাগনের দেশের? চিনা হামলার তত্ত্ব অবশ্য মানতে নারাজ হোয়াইট হাউস এবং বাল্টিমোর প্রশাসন। ওয়াশিংটনে চিনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইয়ু চিনের যুক্ত থাকার অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যেকোনও ধরণের বিপর্যয় ঘটলে এই ধরনের ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসে। এতে দু’দেশের সম্পর্কের অবনতি হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দুই দেশের প্রশাসনকে আরও সদর্থক ভূমিকা নিতে হবে।

Related articles

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...