Saturday, March 21, 2026

সন্দেশখালিকাণ্ডে CBI-র নজরে আরও ১৩! বুধেই ৫ জনকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডের (Sandeskhali) তদন্তে আরও ১৩ জনকে তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, বুধবার ও বৃহস্পতিবার তাঁদের দুই দলে ভাগ করে আসতে বলা হয়েছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ পেয়েই বুধবার নিজাম প্যালেসে (Nizam Palace) সন্দেশখালির (Sandeshkhali) ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি এলাকার পাঁচ বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগেই ১৩জনকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ইডি সূত্রে খবর, সন্দেশখালির রাজবাড়ি এলাকার তপন সর্দার, ইন্দ্রজিৎ হালদার, আব্দুল করিম, খোকন সর্দার-সহ ১৩জন বাসিন্দাকে সিবিআই-র তরফে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। এদিকে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত সিবিআই গ্রেফতার করেছে ১৬ জনকে।

অন্যদিকে , ইডির উপর চড়াও হওয়ার অভিযোগ যে সাত জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তারা সেদিন আদৌ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে স্থানীয় এক চা বিক্রেতাকে নিয়ে বসিরহাট আদালতে গিয়েছিল সিবিআই। বসিরহাট আদালতে ওই চা বিক্রেতার গোপন জবানবন্দিও নেওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। এদিকে বিশেষ ইডি আদালত শেখ শাহাজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

 

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...