Saturday, June 20, 2026

লাগামছাড়া গরমে ২২ রাজ্যেই বইবে লু! সুস্থ থাকতে কী করণীয় জানাল মৌসম ভবন

Date:

Share post:

বাড়ছে গরম। ঝরছে ঘাম। চৈত্রের চাঁদিফাটা রোদ মনে করাচ্ছে তাপপ্রবাহের দুঃসহ স্মৃতি। এর মাঝেই মৌসম ভবন উত্তর ভারতের সবক’টি রাজ্যের পাশাপাশি দেশের মোট ২২টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল। ২২টি রাজ্যেই লু বইতে পারে জানাল আবহাওয়া অফিস। এই সময় কী করণীয় এবং কী কী করা উচিত নয় তাও জানাল আইএমডি।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং মৌসম ভবন যৌথভাবে তৈরি করেছে এই তাপপ্রবাহের মাঝে মানুষ কীভাবে সুস্থ থাকবে। তৈরি করা হয়েছে ‘অ্যাকশন প্ল্যান’। গরমের মধ্যেই দেশে চলবে লোকসভা ভোট। সেই কারণে বলা হয়েছে,
• সভা-সমিতিতে বদ্ধ পরিবেশ সৃষ্টি না হয়, ছোট পরিসরে যাতে বহু মানুষ একসঙ্গে ঢুকে না পড়েন, তার ব্যবস্থা করতে হবে।
• ঘন ঘন জল বা জলীয় পদার্থযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
• সুতির হালকা পোশাক পরতে হবে।
• বেশি পরিমাণে ওআরএস রাখতে হবে।

একইসঙ্গে যে সমস্ত মানুষের থাকার জায়গা নেই, তাঁদের গরম থেকে বাঁচাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। গরমকালে পেটের সমস্যা বৃদ্ধি পায় সেই কারণে খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে।






Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...