Saturday, June 20, 2026

রাজ্যে বিজেপির মুখোশ সিপিএম-কংগ্রেস! এবারও শূণ্য হবে”! দাবি কুণালের

Date:

Share post:

এ রাজ্যে কংগ্রেস-সিপিএমকে (Congress CPIM) ভোট দেওয়া মানে বিজেপিকে (BJP) ভোট দেওয়া। বাম-কংগ্রেসকে ভোট দিলে আদপে বিজেপির হাত শক্ত হবে। তৃণমূল বাংলায় একাই লড়বে। সম্প্রতি কৃষ্ণনগরে (Krishnanagar) মহুয়া মৈত্রের (Mohua Moitra) সমর্থনে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে বিরোধীদের আক্রমণের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়েছিলেন, বাংলায় জোটই হয়নি। এখানে ঘোঁট হয়েছে। সিপিএম কংগ্রেস, বিজেপি একদিকে। আর অন্যদিকে তৃণমূল।

এবার নেত্রীর সুরেই বাম – কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাংলায় বিজেপির মুখোশ হল সিপিএম, প্রদেশ কংগ্রেস, এমনটা দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল।

বুধবার কুণাল তাঁর পোস্টে লেখেন, “এ রাজ্যে বিজেপির মুখোশ হল সিপিএম, প্রদেশ কংগ্রেস। ২০২১-এও তারা জোট করে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চেয়েছিল। মানুষ শূণ্য দিয়েছিলেন। তৃণমূল একাই বিজেপিকে হারিয়েছিল।

তাঁর সংযোজন, “এবারও কং-বাম জোট বিজেপির উদ্দ্যেশ্যসাধনের জন্য নেমেছে। ওদের একটা ভোট দেওয়ার অর্থ বিজেপিকে মদত করা। বিজেপিকে হারাতে পারে শুধু তৃণমূল। প্রতিটা ভোট তৃণমূলকে দিন। মনে রাখুন, এখানে বিজেপি- বাম-কং এক।”

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...