Saturday, June 20, 2026

ভারতের ইতিহাসে সবথেকে দামি হয়ে গেল সোনা-রুপো! মাথায় হাত মধ্যবিত্তের

Date:

Share post:

বৈশাখী বিয়ের মরশুম শুরুর আগেই মাথায় হাত বাঙালি মধ্যবিত্তের। কলকাতায় সোনার দাম (Gold Price in Kolkata) ছাড়ালো ৭২ হাজারের গণ্ডি। আরও মহার্ঘ হলো রুপো, দাম ৮০ হাজার পার! দেশের ইতিহাসে তৈরি হলো নয়া দামের রেকর্ড (New Gold Silver Rate creats record)।

চৈত্র শেষ হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। নতুন বছরে সোনা রুপো কেনার ধুম লেগেই থাকে। তার উপর আবার আসছে বিয়ের মরশুম। তাই একটু একটু করে গয়নার দোকানে ভিড় জমাচ্ছে বাঙালি। তবে আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এভাবে যে সোনা রুপোর দামের পারদ ঊর্ধ্বমুখী হবে সেটা বোধহয় কস্মিনকালেও কল্পনা করেনি আমজনতা। সোনার দোকানে ঢুকলেই বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠছে। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রাম ওজনের দাম ৭০ হাজার ১১০ টাকা। কেউ যদি ১০ গ্রাম পাকা খুচরো সোনা কিনতে চান, তাহলে GST মিলিয়ে ৭২,২০৩ টাকা খরচ পড়বে। খুচরো বাজারে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম ৬৬,৬৫০ টাকা । জিএসটি যোগ করলে আরও দুহাজার টাকা বাড়বে।

এবার আসা যাক রুপোর প্রসঙ্গে। অনেকেই ভাবেন সোনা কিনতে না পারি অন্তত রুপো কিনে রাখি। কিন্তু সে যে আরও মহার্ঘ। ৪ এপ্রিল ২০২৪-এ এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম দাঁড়িয়েছে জিএসটি ছাড়া ৭৭,৭৫০ টাকা। ট্যাক্স যোগ করলে মূল্য ৮০ হাজার টাকা। ভাবা যায়!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...