Saturday, June 20, 2026

একজনের হাতে রক্ত অন্যজন দেশের লজ্জা: একতিরে ২ বিজেপি প্রার্থীকে বিঁধলেন মমতা

Date:

Share post:

প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। কলঙ্কিতদের প্রার্থী করছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়ার প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। একতিরে বিঁধলেন ২ বিজেপি প্রার্থী- কোচবিহারের নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) ও বীরভূমের দেবাশিস ধরকে (Debashish Dhar)। মমতার কথায়, একজনের হাতে শীতলকুচির রক্ত। অন্যজন “তৃণমূলের আপদ ছিল, এখন বিজেপির সম্পদ হয়েছে”। দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়াকে ‘হিরে’ বলে উল্লেখ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

মিনি টর্নেডো বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে রবিবার মধ্যরাত থেকে উত্তরবঙ্গেই রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার, তাঁর পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ছিল মাথাভাঙায়। সেই মতো দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়ার সমর্থনে প্রচার সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই কোচবিচারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নাম না করে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, “এখানে একজন বাবু আছে। আমাদের দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ছিল আপদ। বিজেপির সম্পদ হয়ে গিয়েছি। আমি শুনেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপি পরে বেড়ায়। আমি ভিডিয়োটা চেয়েছি। আজ নাকি তুমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী!! লজ্জা, লজ্জা, লজ্জা। দেশের গণতন্ত্র কলঙ্কিত হয়েছে।“

এরপরেই আরেক বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবশিস ধরকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস। তীব্র আক্রমণ করে মমতা ববেন, “একটা পার্টির দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। আমি জানি না, যে কেন্দ্রের সরকার কোনও সংবিধান মানে কি না।“ এর পরেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে ভোটের লাইনে গুলিচালনা ও প্রাণহানির প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, “ভুলে গিয়েছেন নির্বাচনের সময় শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছিল। তাঁদের মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের। একজন রাজবংশী। যে লোকটির নির্দেশে হয়েছিল তাঁর বিরুদ্ধে সরকারের দুটি ডিপি চলছে।ভিজিল্যান্স ক্লিয়ার হয়নি। কিন্তু ভারতবর্ষের সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন কিছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি!“

এরপরেই মমতা বলেন, “কেউ এসডিপিও থেকে শুরু করে কন্সটেবল হবে, সিভিক পুলিশ, এসডিও, বিডিও ডাক্তার হবে। কিন্তু কারও অধিকার নেই কোনও রাজনৈতিক দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেব।“ তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, “বিজেপির নীতি এক দেশ, এক রাজনৈতিক দল। কোনও বিরোধী দলকে তাঁরা টিকতে দেবে না।“

দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়াকে ‘হিরে’ বলে উল্লেখ করে মমতা ভোট দেওয়ার আর্জি জানান। বলেন, তাঁর মুখ মনে করেই তৃণমূল প্রার্থীকে ভোট দিন।





Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...