Thursday, June 4, 2026

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আরিয়ানের প্রেম, কী প্রতিক্রিয়া শাহরুখ – গৌরীর!

Date:

Share post:

প্রেম করছেন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। এ খবর অবশ্য নতুন নয়। ২৬ বছর বয়সী আরিয়ানের সঙ্গে কখনও নাম জড়িয়েছে নোরা ফতেহির, কখনও বা তারকা-কন্যা অনন্যা পাণ্ডের। আবার কয়েক মাস আগেই অমিতাভের নাতনির সঙ্গে গৌরী-পুত্রের প্রেমের জল্পনা ছড়িয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকার (Brazilian Superstar) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান। তবে কি নামজাদা সুপারমডেল লারিসা বোনেসিই (Larissa Bonesi) খান পরিবারের বৌমা হতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে জল্পনা বাড়ছে বিটাউনে।

বাবা বলিউড বাদশা, মা ইন্টেরিয়রের ডিজাইনার, তারকা পুত্র আরিয়ানের (Aryan Khan) জীবনযাপন শুরু থেকেই চর্চার মধ্যে ছিল। কয়েক বছর আগে মাদকচক্রে জড়িয়ে পড়ার পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে বলিউডে। তবে অতীতকে পেছনে ফেলে নিজের কর্মজীবনে এগিয়ে চলেছেন আরিয়ান। এবার শোনা যাচ্ছে প্রেম জীবন নিয়েও ভাবতে শুরু করেছেন তিনি। আর এই সবটাই ঘটেছে ব্রাজিলিয়ান তারকা লারিসার জন্য। আরিয়ান এবং লারিসা সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতে শুরু করেছেন। রাতের বেলা বিভিন্ন রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরোতে দেখা যাচ্ছে তাঁদের। দুজনে একসঙ্গে একটি কনসার্টেও গিয়েছিলেন। মায়ানগরী বলছে নতুন ‘গার্লফ্রেন্ড’-এর জন্মদিনে তাঁকে নাকি বিশেষ উপহার পাঠিয়েছেন শাহরুখ-পুত্র। যদিও চর্চিত যুগল এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে প্রশ্ন শাহরুখ বা গৌরী কি এই সম্পর্ক মেনে নিয়েছেন?

ব্যক্তিগত জীবন নিয়ে বাদশা দম্পতি একটু আড়ালে থাকতেই ভালবাসেন। তাই খুব স্বাভাবিকভাবেই মন্নতের অন্দরের প্রতিক্রিয়া বাইরে আসেনি। তবে সাত বছরের বড় বিদেশিনীর প্রেমে যেভাবে হাবুডুবু খাচ্ছেন আরিয়ান তাতে সম্পর্কে সিলমোহর পড়া সময়ের অপেক্ষা মাত্র, মনে করছে নেট দুনিয়া।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...