Saturday, April 4, 2026

গড়িয়ায় ভর দুপুরে চলল গুলি, ধৃত ১

Date:

Share post:

গড়িয়ায় ছিনতাই করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার বিকালে। একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বাইরে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে চার দুষ্কৃতী। মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতিীরা। তখনই কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। ঘটনার তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে গুলিচালনার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোট তিন রাউন্ড গুলি চলে। উদ্ধার হয়েছে কার্তুজের খোল। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
ঘটনা সম্পর্কে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যাচ্ছে, শুক্রবার দুপুর ৩টে নাগাদ মহামায়াতলা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক মহিলা। আচমকাই রাস্তা দিয়ে চার দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁর পথ আটকিয়ে দাঁড়ায়। মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা। মহিলা তাতে বাধা দেন। ততক্ষণে মহিলার চিৎকারে লোকজন জড়ো হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা বিপদ বুঝে তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেন। তবে কেউ আহত হননি গুলি চালনায়।

পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাই করাই উদ্দেশ্য ছিল চার দুষ্কৃতীর। কিন্তু মহিলা বাধা দেওয়াতেই বিপত্তি ঘটে। দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।






Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...