Monday, April 6, 2026

দেবের সমর্থনে ঘাটালে রবিবাসরীয় রোড-শো অভিষেকের, জনজোয়ারে ভাসবে রাস্তা

Date:

Share post:

নিজের লোকসভা কেন্দ্রের বাইরেও সমানে প্রচার করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে চলছে সাংগঠনিক বৈঠক। উত্তরের সাংগঠনিক বৈঠক সেরে এখন দক্ষিণে অভিষেক। এরই মধ্যে আগামিকাল অর্থাৎ রবিবার দলীয় প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেবের সমর্থনে ঘাটালে (Ghatal) রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই রোড-শো-এ জনজোয়ার হবে বলে মনে করছে জেলা তৃণমূল।

হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্র (Lok Sabha)। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার দেবের বিরুদ্ধে আর এক অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) প্রার্থী করেছে বিজেপি। ঘাটালে জোরকদমে প্রচার চালাচ্ছেন দুই তারকা প্রার্থী। হিরণ প্রথম থেকেই দেবের বিরুদ্ধে নানারকম আক্রমণ করছেন। কিন্তু সেসবকে পাত্তা দিতে নারাজ তৃণমূল সাংসদ। তাঁর কথায়, ও কী বলছে তার উত্তর দিয়ে সময় নষ্ট করে আমার কোনও লাভ হবে না। বরং সেই সময়টা আমি মানুষকে দিলে ভালো কিছু হবে।

ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, ভাই দেবের আবদার মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে রবিবার দেবের সমর্থনে ঘাটালে নির্বাচনী প্রচারে রোড-শোও করবেন অভিষেক। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা এবং একই সঙ্গে দলের সাংগঠনিক সভা নিয়ে তুমুল ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘাটালে দেবের হয়ে অভিষেকের প্রচারে বিপুল জনসমাগম হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। এমনিতেই অভিষেকের রোড শো-এ জনপ্লাবন দেখা যায়। রোড শো-এর বাইরেও রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমান স্থানীয়রাও। এর সঙ্গে থাকবেন দেব। সব মিলিয়ে ভিড়ের নিরিখে ঘাটালের রাস্তা কলকাতার রাজপথে পরিণত হবে বলে মনে করছে জেলার নেতৃত্ব।

এরপর ১২ তারিখে ধূপগুড়িতে জনসভা রয়েছে অভিষেকের। ১৩ এপ্রিল কোচবিহারে রয়েছে রোড-শো। ১৬ তারিখ কোচবিহারে জনসভা এবং আলিপুরদুয়ারে রোড-শো করার কথা তাঁর।

আরও পড়ুন- মোদির পর রাজ্যে ভোটপ্রচারে এবার অমিত শাহ, বালুরঘাটে সভা ১০ তারিখ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...