Monday, April 6, 2026

ভোটের মাঝেই মাধ্যমিকের ফলপ্রকাশ? কী জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

ভোট গ্রহণের মাঝেই বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ! মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সূত্রে জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই এ বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination Result) ফলাফল প্রকাশিত হতে পারে। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ (First Phase Election) হবে। তারপরই ফল প্রকাশের ভাবনা চিন্তা রয়েছে বোর্ডের (WBBSE)।

রাজনীতিবিদদের পরীক্ষার মরশুমে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল প্রকাশের ইঙ্গিত মিলেছে। চলতি বছরের মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। পাশের জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেতে হবে। ২০ এপ্রিলের পর মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। পর্ষদ সূত্রে খবর, ফল প্রকাশের পর অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে মার্কশিটের পিডিএফ পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি এই সম্পর্কিত বিস্তারিত আপডেট জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...