Monday, April 6, 2026

পুলিশকে না জানিয়ে মধ্যরাতে কেন অভিযান? ভূপতিনগরে NIA-এর ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপিকে সাপোর্ট দিতেই ভূপতিনগরে এনআইএ (NIA)! দিনাজপুরের সভাস্থলে যাওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP )বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি। কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে NIA ভূপতিনগরে গেছে, তা নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো।

শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে এনআইএ। অভিযোগ গাড়ি ভাঙচুর হয় এবং দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন। দিনাজপুরের সভামঞ্চে যাওয়ার আগে হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ভোটের আগে কেন গ্রেফতার? সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করে ভোটে জিতবে? কী অধিকার আছে এনআইএর? বিজেপি যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব সারা দেশে।’’ যেভাবে পুলিশকে না জানিয়ে মধ্যরাতে গ্রামের মধ্যে কেন্দ্রীয় আধিকারিকরা গেছেন সেখানে গ্রামবাসীদের যা স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার সেটাই হয়েছে। আসলে সবটাই বিজেপির চক্রান্ত। এজেন্সি রাজনীতি নির্বাচনের আগেই বিরোধীদের মনোবল ভেঙে দিতে চাইছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার। শেষ খবর পাওয়া অনুযায়ী  ভূপতিনগর থেকে দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসছেন এনআইএ আধিকারিকরা।

Related articles

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...