Tuesday, June 23, 2026

টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় এলেই সস্তায় মদ, ঘোষণা চন্দ্রবাবু নায়ডুর

Date:

Share post:

ভোটের বাজারে সহজে বাজিমাত করতে মদকে হাতিয়ার করলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে সুরাপ্রেমীদের উদ্দেশে সোমবার তাঁর ঘোষণা টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় আসলে মদের দাম কমানো হবে। আমজনতা কম দামে ভাল মানের মদ পাবেন।চন্দ্রবাবু তাঁর বিধানসভা কেন্দ্র কুপ্পমে দলীয় সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, আর ৪০ দিন পরে আমরা অন্ধ্রে সরকার গড়ব। ভাল মানের পাশাপাশি মদের দাম কমানোর দায়িত্বও আমরা নেব।প্রসঙ্গত, বছর কয়েক আগে অন্ধ্রের বিজেপি সভাপতি সোমু বীররাজুও প্রকাশ্যে মদের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন।

অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন এবং ১৭৫টি বিধানসভায় এক দফায় ভোট হবে আগামী ১৩ মে। বিজেপি এবং জনসেনা পার্টির সঙ্গে জোট করেছে চন্দ্রবাবুর দল। বিধানসভায় টিডিপি ১৪৪, জনসেনা ২১ এবং বিজেপি ১০টি আসনে লড়ছে। লোকসভায় টিডিপি ১৭, জনসেনা দু’টি এবং বিজেপি সাতটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে।

২০১৪ সালের নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে করেছিলেন চন্দ্রবাবু। কিন্তু অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে ২০১৮ সালে এনডিএ ছেড়েছিল টিডিপি।২০১৯-এর লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে তারা একাই লড়াই করেছিল। সেই ভোটে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির কাছে হেরে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হয় চন্দ্রবাবুকে। ছ’বছর পরে আবার এনডিএ-তে ফিরেছেন তিনি। ২০১৯ সালে একা লড়ে অন্ধ্রে লোকসভার তিনটি আসনে জিতেছিল টিডিপি। বাকি ২২টি পেয়েছিল ওয়াইএসআর কংগ্রেস। বিধানসভায় জগনের দল ১৫১টিতে জয় পায়। চন্দ্রবাবুর ঝুলিতে গিয়েছিল মাত্র ২৩টি।





Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...