Friday, June 26, 2026

ভোটের আগে তদন্তকারী সংস্থাকে অপব্যবহার! মোদি সরকারের গাজোয়ারির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

Share post:

বিজেপি (BJP)-এনআইএ (NIA) যোগসাজশের অভিযোগ তুলে এবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস (TMC)। ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে আচমকাই গাজোয়ারি করতে গিয়ে মোদি সরকারের দেখানো পথেই তদন্ত শুরু করেছে এনআইএ (NIA)। লোকসভা ভোটের আগে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরেই রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই ভূপতিনগরে গিয়ে দাদাগিরি করতে গিয়ে গ্ৰামবাসীদের আক্রোশের মুখে পড়তে হয় এনআই আধিকারিকদের। এই আবহে সোমবার মোদি সরকারের তুঘলকি রাজনীতির বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল (Tmc delegates team)। এনআইএ-রাজ্য সংঘাত আরও চরমে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। পাশাপাশি রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি সংঘাতের জল গড়াচ্ছে আদালতেও। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ দোলা সেন। তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে ঠিকমতো কাজ করতে না দিতেই লাগাতার গায়ের জোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমরা মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ জায়গা। আমরা আশা রাখি কমিশন আমাদের কথা শুনবেন। আর সেকারণেই সোমবার সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ প্রতিনিধি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। তবে দোলা এদিন কেন্দ্রকে আক্রমণ করে জানিয়েছে আচমকা ভোটের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই ভূপতিনগরের রুটম্যাপ ছকা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ শান্তনু সেন, সাংসদ নাদিমুল হক, সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে, সাংসদ সাগরিকা ঘোষ, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, প্রাক্তন সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস এবং তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা।

মূলত কেন্দ্রের মোদি সরকারের অনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশে এজেন্সির অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে মামলার প্রস্তুতি শুরু তৃণমূলের। ওদিকে এনআইএ-এর তরফেও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লিতে সদর দফতরেও পাল্টা অভিযোগ জানিয়েছে এনআইএ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...