Monday, April 13, 2026

মাফিয়াদের হাত থেকে বাঁচলেন IAS আধিকারিক, হরিয়ানা জুড়ে অবৈধ বালি চুরি

Date:

Share post:

অবৈধ বালি তোলা ঠেকাতে গিয়ে কোনওমতে প্রাণ নিয়ে ফিরলেন আইএএস (IAS) আধিকারিক যশ জালুকা (Yash Jaluka)। সপ্তসিন্ধু অববাহিকায় হরিয়ানায় (Haryana) নদী থেকে অবাধে বালি চুরিতেই মাফিয়ারা এখন সিদ্ধহস্ত। তাদের সাহস এখন এতটাই যে বালি চুরি ঠেকাতে গেলে আইএএস আধিকারিককেও যে তারা রেয়াত করবে না তা এই ঘটনাতেই স্পষ্ট। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে কাদের মদতে মাফিয়ারাজ এই পর্যায়ে যেতে পারে তা বলা বাহুল্য। তবে বিজেপি শাসিত হরিয়ানায় দেশের শীর্ষস্থানীয় আধিকারিকদের যেখানে নিরাপত্তা এভাবে প্রশ্নের মুখে সেখানে সাধারণ মানুষের কী পরিস্থিতি তাও আন্দাজ করাই যায়।

ঝাড়খন্ডের বাসিন্দা যশ জালুকা ২০২০ ব্যাচের আইএএস, এবং সেই ব্যাচের চতুর্থ স্থানাধিকারী। বর্তমানে তিনি হরিয়ানার নরেনগড় (Naraingarh) মহকুমার এসডিএম (SDM)। সম্প্রতি নদী থেকে বালি চুরি সংক্রান্ত অভিযোগে তিনি সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে শুরু করেন। দুই জায়গায় বালি চুরি খতিয়ে দেখতে সরেজমিনে তদারকি করেন। ২৭ মার্চ রাত ১টা নাগাদ স্থানীয় এক তহশিলদারকে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে অবৈধ বালি খাদান (illegal sand mining) তদারকিতে বেরোন। তখনই তাঁর গাড়িতে প্রাণঘাতী হামলা চালায় বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত একটি গাড়ি।

আধিকারিক জালুকার নিরাপত্তা রক্ষীর বয়ান অনুযায়ী আধিকারিকের গাড়িটিকে অনুসরণ করে একটি স্করপিও (Scorpio) গাড়ি। তার চালককে থামতে নির্দেশ দেওয়া হলে সেটি আধিকারিকের গাড়িকে ধাক্কা মেরে সামনে চলে যায়। এরপর ঘুরে এসে উল্টোদিক থেকে ফের আধিকারিকের গাড়িটিকে আঘাত করে। তবে চালকের তৎপরতায় সেই ধাক্কা খুব অল্পের উপর দিয়ে যায়। তবে প্রাণঘাতী এই হামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেনগড়ের থানার পুলিশ।

 

Related articles

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...