Monday, April 6, 2026

ভূপতিনগরকাণ্ডে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, নির্দেশ বিচারপতি সেনগুপ্তর

Date:

Share post:

ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র উপরে হামলার ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশ। সেই কারণে এনআইএ অফিসারদের তলব করেছে পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত এক অফিসারকে তদন্তের স্বার্থে CRPC এর ১৬০ ধারার অধীনে নোটিশ দেওয়া হয়েছে। আসলে সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তাঁর চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাঁদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

এরই পাশাপাশি, ভূপতিনগরের ২১ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪০ টি মামলার তদন্ত করতে পারবেন না ভূপতিনগর থানার ওসি, অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন আদালতের নির্দেশ, বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যবে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ২১ নেতা কর্মীকে গ্রেফতার নয়, মৌখিক নির্দেশে জানিয়েছে আদালত। এই ৪০ টি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ আছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কি জানানো হয়েছে? রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে, এমন-ই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।এর আগে ৮ এপ্রিল রিপোর্ট দিয়ে ওসি জানিয়েছিলেন যে, আদালত অভিযুক্ত বিজেপি কর্মীদের রক্ষাকবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। মঙ্গলবার সেই রিপোর্টের জন্য ভুল স্বীকার করে নেন ওসি।




 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...