Tuesday, March 24, 2026

মাঠেই মেজাজ হারালেন রোনাল্ডো, বিপক্ষ ফুটবলারের বুকে চালান কনুই, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ফের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । এবার মাঠে বিপক্ষ ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়ালেন তিনি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোমবার রাতে সৌদি সুপার কাপে খেলতে নেমেছিলো রোনাল্ডোর দল আল নাসের। যেখানে তাদের প্রতিপক্ষ ছিলো আল হিলাল। সেই ম্যাচে আল হিলালের কাছে ২-১ গোলে হারে আল নাসের।

এদিন ম্যাচের ফলাফলের থেকেও বেশি চর্চায় আল হিলালের ফুটবলারের বুকে রোনাল্ডোর কুনুই মারা নিয়ে। ম্যাচ তখন শেষের দিকে। বলটি থ্রো লাইন টপকে গেলে রোনাল্ডো তড়িঘড়ি থ্রো করতে দৌড়ান, সেই সময় আল হিলালের আল বুলাইহি রোনাল্ডোকে বাধা দিলে রোনাল্ডো তাঁর বুকে সজোরে কনুই চালান। এরপর রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলেন। রোনাল্ডো রেফারির দিকেও ঘুষির অঙ্গভঙ্গি করেন। এমনকি অধিনায়ক ব্যান্ড টিও ছুড়ে দেন তিনি। এই ঘটনার পর এই মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে আল হিলালের কোচ জর্জ জেসাস বলেন, “রোনাল্ডো বিশ্বের অন্যতম গুরুতপূর্ণ একজন ফুটবলার, অনেকের কাছে রোল মডেলও বটে। তবে তিনি পরাজয়ের সঙ্গে অভ্যস্ত নন। তাই ম্যাচ হারলে তিনি তাঁর মেজাজ হারানো খুব স্বাভাবিক ঘটনা।”

আরও পড়ুন- ‘সবাইকে খু.ন করা হবে’ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে হু.মকি জ.ঙ্গি সংগঠন আ.ইএস-এর

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...