Friday, June 19, 2026

জামিন মিলল না কেজরিওয়ালের, সুপ্রিম কোর্টে যাচ্ছে AAP

Date:

Share post:

দিল্লি হাইকোর্টের যে বিচারপতির বেঞ্চে জামিনের আবেদন খারিজ হয়েছিল আপ (AAP) নেতা সঞ্জয় সিংয়ের, তাঁর এজলাসেই মঙ্গলবার খারিজ হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের আবেদন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন আপ (AAP) নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। মঙ্গলবার কেজরির জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি স্বরণ কান্ত শর্মা।

ইডি (ED)-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারিকে বেআইনি দাবি করে জামিনের আবেদন করা হয় আপের পক্ষ থেকে। সেই মামলার রায় শোনাতে গিয়ে মঙ্গলবার বিচারপতির পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বাড়তি সুবিধা পেতে পারেন না কেজরিওয়াল। সেই সঙ্গে পর্যবেক্ষণ, ইডি যে তথ্য ও রাজসাক্ষী পেশ করেছে তাতে আবগারি মামলায় কেজরিওয়ালের যোগ স্পষ্ট। সেই অনুযায়ী গ্রেফতারিতেও কোনও বেআইনি পদক্ষেপ নেই বলেও পর্যবেক্ষণ বিচারপতির।

মঙ্গলবারের হাইকোর্টের রায়ের পরই আপ নেতৃত্বের দাবি তাঁরা আই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবেন। হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হলেও ২ এপ্রিল সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। ছয়মাস পরে জেল থেকে মুক্ত হয়ে সঞ্জয় সিং দাবি করেন কীভাবে আবগারি নীতিতে উপার্জন করা টাকা বিজেপির কোষাগার ভরিয়েছে। মঙ্গলবার আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, সঞ্জয় সিংয়ের জামিনের মামলায় ইডি-কে মামলা সংক্রান্ত বিষয়ে কিছু বলা নিয়ে সতর্কও করা হয় সুপ্রিম কোর্টে। তিনি বলেন, “সংবিধান রচয়িতারা জানতেন যে যদি নিম্ন আদালত ভুল করে তবে উচ্চ আদালতে যাওয়া যাবে।” এবার কেজরির জামিনের আবেদন সেই পথেই সুপ্রিম কোর্টে জানাবে আপ।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...