Tuesday, March 24, 2026

বাজলো রূপাঞ্জনা-রাতুলের বিয়ের সানাই, বৈশাখেই এক হচ্ছে চার হাত

Date:

Share post:

৬ বছর প্রেমের পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র (Rupanjana Moitra) ও রাতুল বন্দ্যোপাধ্যায় (Ratul Banerjee)। বন্ধুত্বের সম্পর্ক এবার দাম্পত্যের সামাজিক স্বীকৃতি পাচ্ছে। আগামী ১৯ এপ্রিল ঘর বাঁধছেন তারকা যুগল। সূত্রের খবর রাজারহাট নিউটাউনের একটি হোটেলেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে।

গতবছর ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরেছিলেন। এবার বৈশাখী বিয়ের লগ্নে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনসম্মতভাবে স্বামী স্ত্রী হতে চলেছেন রাতুল- রূপাঞ্জনা। হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হবে। সেদিনই রিসেপশনের আয়োজন করা হয়েছে। বিচ্ছেদের পর ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন রূপাঞ্জনা। পাশে পেয়েছেন বন্ধু রাতুলকে। শুটিং ফ্লোরেই আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। হবু বর প্রায় চার বছরের ছোট, ট্রোলিং এর সম্ভাবনা রয়েছে কি ? রূপাঞ্জনা এই সবকিছুকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায় আজকের দিনে এটা কোনও ইস্যু হতে পারেনা। অভিষেক-ঐশ্বর্য্য থেকে শুরু করে নিক-প্রিয়াংকা প্রত্যেকের ক্ষেত্রেই গোড়াতে এই নিয়ে আলোচনা হলেও এখন সবার মুখে কুলুপ । আসল কথা হল নিজেদের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে ওঠা। আর ভারতবর্ষের রোমান্টিক আইকন তো বলেই গেছেন “পেয়ার দোস্তি হ্যায়”। তাই ৬ বছরের বন্ধুত্বকে এবার এক নতুন নাম দিয়ে দাম্পত্যের ইনিংস শুরু করতে তৈরি টলিপাড়ার রাতুল- রূপাঞ্জনা।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...