Monday, April 6, 2026

ভোটবাজারে বিমানবন্দর চত্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত অপরাধী

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিশ। লোকসভা ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলছে নির্বাচন কমিশন। দাগী অপরাধীদের গতিবিধির উপর সজাগ নজর রাখছে পুলিশ। এই পরিস্থিতিতেই বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ কৈখালি থেকে এনামুল শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও খবর, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কৈখালি অঞ্চলে ঘোরাঘুরি করছিল। কোনও অপরাধের উদ্দেশ্যেই তিনি ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন বলে মনে করছে পুলিশ।

ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতী নিউটাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...