Monday, March 16, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে বাস! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, জারি উদ্ধারকাজ

Date:

Share post:

খাদে বাস গড়িয়ে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ যাত্রীর। আহত কমপক্ষে ১৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলায়। মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে উল্টে পড়ে।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্গ জেলার কুমহারি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এদিন বাসে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ বাসটি পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। শেষ পাওয়া খবর, বাসটিকে এখনও খাদ থেকে তোলা সম্ভব হয়নি। বাসের ভিতর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম আরও ১৪ জন শ্রমিক। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, বাসের ভিতরে এখনও আটকে রয়েছেন বেশ কিছুজন যাত্রী। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

আচমকা কীভাবে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে গেল, তা এখনও জানা যায়নি। দুর্গের জেলা শাসক জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ জনকে রায়পুরের এইমসে ভর্তি করানো হয়েছে। ২ জন স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, একটি বেসরকারি সংস্থার কর্মী বোঝাই বাস দুর্গে দুর্ঘটনার মুখে পড়েছে। ১১ জনের মৃত্যুর খবর পেয়েছি। এই দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...