Monday, April 6, 2026

ঘোষণা হয়ে গেল আইএসএল-এর প্লে-অফ এবং ফাইনালের সূচি

Date:

Share post:

ঘোষিত হয়ে গেল আইএসএল-এর প্লে-অফ এবং ফাইনালের সূচি। প্লে-অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। আর ফাইনাল ৪ মে। এদিন এমনটাই জানালো আইএসএলের আয়োজক এফএসডিএল।

মে-র প্রথম শনিবার ফাইনাল হলেও তাতে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকে। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।

আইএসএলের নিয়ম অনুযায়ী, লিগের শীর্ষস্থানাধিকারী দুটি দল সরাসরি সেমিফাইনাল খেলবে। এদিকে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানাধিকারী দল একে অপরের বিরুদ্ধে এক লেগের প্লেঅফস ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ী দুই দল সেমিফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে খেলবে। এই সেমিফাইনাল গুলি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগে খেলা হবে। সেই ম্যাচ দুটির জয়ী দুই দল খেলবে ফাইনাল।

আরও পড়ুন- পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত?

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...