Tuesday, June 23, 2026

খুশির ইদে সলমনের সারপ্রাইজ! সমাজমাধ্যমে বড় ঘোষণা ভাইজানের 

Date:

Share post:

বলিউডে ইদ উদযাপন মানেই সিলভার স্ক্রিনে সলমন খান (Salman Khan)। ‘দাবাং’ হিরো উৎসবের মরশুমে পর্দায় ধামাকা তৈরি করতে সবসময় ‘রেডি’। এবছরটা অবশ্য ব্যতিক্রম কারণ বৃহস্পতিবার ভাইজানের কোনও সিনেমা মুক্তি পায়নি। কিন্তু তাতেও ক্রেজ কমার নয়। তাই অনুরাগীদের ইদের উপহার হিসেবে সুখবর দিলেন অভিনেতা(Actor Salman Khan)। ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম (New Movie Announcement)!

যে কোন উৎসবের মরশুমেই ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry) তারকাদের কোনও না কোনও ছবি হলে মুক্তি পায়। এবারের ইদে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ মুক্তি পেয়েছে। টানটান অ্যাকশন থ্রিলারে ভরপুর ‘মির্জা’ নিয়ে হাজির হয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ। তবে সলমন (Salman Khan) জানালেন তাঁর আসন্ন ছবির কথা। আগেই জানা গেছিল ‘গজনি’ ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার সেই সিনেমার নাম প্রকাশ করলেন ‘ টাইগার’। ছবির নাম ‘সিকন্দর’ (Sikandar) । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংক্রান্ত আপডেট পোস্ট করেন সলমন। সমাজমাধ্যমে সলমন লেখেন, ‘’এই ইদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকন্দরের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ইদের শুভেচ্ছা।’ অর্থাৎ ২০২৫ সালের ইদে মুক্তি পেতে চলেছে দাবাং খানের ‘সিকন্দর’ (Sikandar)। তবে বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন তা এখনও জানা যায়নি।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...