Saturday, June 27, 2026

ঝড়ে বিধ্বস্ত বার্নিশে আজ অভিষেক, নির্বাচনী সভা করবেন ধূপগুড়িতে

Date:

Share post:

নির্বাচনী প্রচারে আজ জলপাইগুড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC)। পাশাপাশি মিনি টর্নেডোয় লন্ডভন্ড হয়ে যাওয়া বিধ্বস্ত বার্নিশ পরিদর্শনও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের রাতেই জলপাইগুড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাচ্ছেন অভিষেক। শুক্রবার দুপুরে ধূপগুড়ি বিধানসভার ঝুমুরে সভা সেরে ঝড় বিধ্বস্ত বার্নিশ এলাকায় যাবেন বলেই দলীয় সূত্রে খবর। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত অভিষেকের বার্নিশ সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে। সেই ঝড়ের রাতেই বিধ্বস্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরের দিন গিয়েছিলেন অভিষেকও। তবে, তিনি হাসপাতালে ভর্তি আহত ও তাঁদের পরিবারের লোকের সঙ্গে দেখা করেন তিনি। এবার ঝড় বিধ্বস্ত বার্নিশে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...