Tuesday, May 26, 2026

আমজনতার করের টাকায় প্যারিস ভ্রমণ! অডিট রিপোর্ট সামনে আসতেই ‘পর্দা ফাঁস’ IAS আধিকারিকের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! ২০১৫ সালে আমজনতার টাকায় প্যারিসে(Paris) বিলাসবহুল সফর গিয়ে বড়সড় বিতর্কে চণ্ডীগড়ের (Chandigarh )৩ আইএএস অফিসার (IAS)! অডিট রিপোর্ট (Audit Report) সামনে আসতেই শুরু শোরগোল। রিপোর্টে চোখ রাখলে দেখা যাচ্ছে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সাধারণ মানুষের করের টাকার প্রায় ২৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসে। অডিট রিপোর্ট সামনে আসতেই ভোটের মুখে শুরু জোর বিতর্ক।

অভিযুক্ত তিন আইএএসতিন আমলার নাম, বিজয় দেব, অনুরাগ আগরওয়াল, বিক্রমদেব দত্ত। তবে বর্তমানে তিন জনের মধ্যে দুই আইএএস আধিকারিকের বদলি হয়েছে। একজন অবসর নিয়েছেন। বিক্রম এখন বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর ডিরেক্টর জেনারেল। অনুরাগ হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক। সে সময় পাঞ্জাবের গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি চণ্ডীগড়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, প্যারিসের বিলাসবহুল হোটেলে রাত্রবাস-সহ দেদার খরচের অভিযোগ সামনে এসেছে।

চণ্ডীগড়ের অডিট জেনারেলের রিপোর্টে স্পষ্ট, ২০১৫ সালে প্যারিসের ফাউন্ডেশন ল কর্বুসিয়ের থেকে আমন্ত্রণ আসে চণ্ডীগড় প্রশাসনের কাছে। স্থাপত্যবিদ ল করবুসিয়েরের ৫০ বছরের জন্মদিন উপলক্ষে সেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ এই তিন সচিব সাধারণ মানুষের করের টাকায় রীতিমতো প্যারিসে ঘুরে এসেছেন। তাঁদের সাত দিনের সফরের সব খরচ দিয়েছিল চণ্ডীগড় প্রশাসন। অভিযোগ, ওই তিন আমলা কমিটির ছাড়পত্র ছাড়াই সাত দিনের সফরে গিয়েছিলেন। এক এক জন আমলার বিজনেস ক্লাসে যাতায়াতের খরচ পড়েছিল এক লক্ষ ৭৭ হাজার টাকা।

অডিট রিপোর্টে আরও অভিযোগ, প্রথমে ২০১৫ সালের ১২ থেকে ১৮ জুনের জন্য প্যারিসের একটি হোটেল বুক করা হয়েছিল। পরে তা বদলে যায়। যদিও পরে তার জন্য অতিরিক্ত ছ’লক্ষ ৭০ হাজার টাকা দিতে হয়েছিল চণ্ডীগড় প্রশাসনকে। এদিকে সফরের এক মাস পরে তিন আমলা পরস্পরকে অতিরিক্ত খরচের অনুমোদন দিয়ে দেন। বাকি টাকাও পেয়ে যান তিন জনই।

 

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...