Monday, April 6, 2026

হিন্দু ধর্ম পরিবর্তনে সরকারি অনুমতি ‘লাগবেই’, নির্দেশ গুজরাটে

Date:

Share post:

মোদির নিজের রাজ্যে সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা ঠিক কী অবস্থায় তা আরও একবার প্রমাণিত হল গুজরাট (Gujarat) সরকারের জারি করা একটি নির্দেশিকায়। গুজরাটে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত (conversion) হতে গেলে নিতে হবে প্রশাসনের অনুমতি। ধর্মান্তকরণের পদ্ধতিতে প্রশাসনিক সম্মতি মিললে তবে ধর্মান্তকরণ সম্ভব হবে। এই নির্দেশিকার পরে স্বাভাবিকভাবে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রীর রাজ্যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গুজরাট রিলিজিয়াস ফ্রিডম অ্যাক্টে (Gujarat Religious Freedom Act) হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মকে ‘আলাদা’ ধর্ম হিসাবে আলাদভাবে উল্লেখ করা আছে। সেই নিয়ম অনুসারেই এবার ধর্মান্তরণের জন্য নিতে হবে বিশেষ অনুমতি। সম্প্রতি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হওয়ার অনেক ঘটনা ঘটেছে। সেই ধর্মান্তকরণ প্রশাসনের কাছে সঠিকভাবে নিয়ম মেনে করা হয়নি। ভাঙা হয়েছে আবেদনের ক্ষেত্রে, এমনটাই দাবি করা হয়েছে গুজরাট প্রশানের নির্দেশিকায়।

এবার থেকে হিন্দু থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তকরণের জন্য আবেদন করতে হবে স্থানীয় প্রশাসনের কাছে। যিনি ধর্মান্তকরণ করাচ্ছেন তিনি আবেদন করবেন। যাঁরা ধর্মান্তরিত হচ্ছেন তাঁদের পদ্ধতি জানিয়ে আবেদন করতে হবে। এরপরই পাওয়া যাবে ধর্মান্তকরণের অনুমতি। নির্দেশিকায় এর পাশাপাশি হিন্দু থেকে জৈন ও খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত হতে গেলেও নিতে হবে অনুমতি, এমনটাও উল্লেখ করা হয়েছে। মূলত কিছু আধিকারিকের ভুল বোঝানোর কারণে এভাবে ‘বিনা অনুমতিতে’ ধর্মান্তকরণে ছাড় দিয়েছেন। তাদের স্পষ্ট বার্তা দেওয়ার জন্য এই নির্দেশ জারি করা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে গুজরাট প্রশানের তরফে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...