Tuesday, April 7, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সর্তক মোহনবাগান

Date:

Share post:

গতকাল বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সামনে শুধু মুম্বই সিটি এফসি। লিগের ফাস্ট বয়কে হারাতে পারলেই লিগ শিল্ড পকেটে পুরবে সবুজ-মেরুন। তবে তার আগে সাবধানি মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ কাসকালানা। সোমবারের ম্যাচে আত্মতুষ্টিতে যেতে নারাজ তিনি। সোমবারের ম্যাচে নিজেদের পিছিয়ে রাখছেন বাগানের সহকারী কোচ।

এই নিয়ে ম্যানুয়াল বলেন, “ শেষ ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি চাপে থাকব। কারণ, আমাদের জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই। না জিতলে হয়তো সেরা দুইয়েও আমাদের জায়গা হবে না। ওদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ওরা ড্র করলেও লিগ-শিল্ড পেয়ে যাবে। আমাদের ফিরে গিয়ে ভাল প্রস্তুতি নিতে হবে এবং পরের ম্যাচে সমর্থকদের জন্য আমাদের তিন পয়েন্ট জিততেই হবে।”

এদিকে বিএফসি ম্যাচ নিয়ে বাগানের সহকারী কোচ বলেন, “ বেঙ্গালুরু প্রথম ২০-২৫ মিনিট ভাল খেলেছিল। ওদের এই ম্যাচ থেকে কিছু হারানোর ছিল না। চাপমুক্ত হয়ে খেলছিল ওরা। কিন্তু প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর আমরা ক্রমশ খেলা ধরে নিই। দ্বিতীয়ার্ধে আমাদের প্রতি-আক্রমণ অনেক ভাল হয়েছে। সেই কারণেই এত গোল পেয়েছি আমরা। দলের পারফরম্যান্সে আমি খুশি। পরিবর্ত হিসাবে নামা খেলোয়াড়েরাও ভাল খেলেছে। দলের সকলে সোমবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছে।”

আরও পড়ুন- Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...