Tuesday, April 7, 2026

কাশি পুলিশের বেশ বদল! আইন শৃঙ্খলা নয়, দর্শনার্থী সামলানোই ‘কর্তব্য’

Date:

Share post:

মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন নেই, দর্শনার্থীদের সুষ্ঠু দর্শন করানো কর্তব্য পুলিশের। তাই এবার তাঁদের আর পুলিশের পোশাকের প্রয়োজন নেই! যোগিরাজ্যে পুলিশের খাকি উর্দি বদলে পুরোহিতের পোশাক পরিয়ে দেওয়া হল। মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারের (Varanasi Police Commissionerate) তরফে নির্দেশিকা জারি হওয়ার পরই বুধবার পোশাক বদলে গেল কাশি বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath temple) গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। পুলিশের যুক্তি মন্দিরের দর্শনার্থীরা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করেন না। তাই দর্শন ভালোভাবে করানোর জন্য কোনও ‘বিশেষ’ আইনে বদলে দেওয়া হল তাঁদের পোশাক।

মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করা হয় গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা আর খাকিতে থাকবেন না। কমিশনার মহিত আগরওয়ালের (Mohit Agarwal) দাবি, গর্ভগৃহে একাধিক ধাক্কাধাক্কি বা স্পর্শ করার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে পুলিশের ধাক্কায় যারা অভিযোগ করতে চলে আসেন, তাঁরা পুরোহিতের ধাক্কা খেলে অভিযোগ করেন না। তাই পুলিশের পোশাক গর্ভগৃহে থাকবেই না। তাতেই পুলিশের দিকে ওঠা অভিযোগের আঙুল বন্ধ করা যাবে বলে যোগি-পুলিশের দাবি।

এই নির্দেশিকার সঙ্গেই কাশি বিশ্বনাথ মন্দিরের ভক্তদের ‘স্পর্শ করা’র (no touch rule) উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে পুলিশের উপর। মন্দিরের ভিতরে বিশেষ প্রয়োজনেও ভক্তদের গায়ে হাত দিতে পারবে না পুলিশ। প্রয়োজনে দড়ির ব্যবহার করা হতে পারেন। বারাণসী কমিশনারের দেওয়া নির্দেশিকার পরেই যোগি পুলিশের উপর তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর প্রশ্ন পুলিশের কোন ‘ম্যানুয়াল’ (manual) অনুযায়ী পোশাকের এই পরিবর্তন হল? সেই সঙ্গে সন্দেহ প্রকাশ করা হয়, এবার যে কোনও প্রতারক এই পোশাক পরিবর্তনের ফায়দা নিয়ে অপকর্ম করতে পারে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...