Friday, June 19, 2026

বেআইনি নির্মাণে কড়া হচ্ছে পুরসভা! জামিন অযোগ্য ধারা আনতে নবান্নকে প্রস্তাব

Date:

Share post:

শহরে বেআইনি নির্মাণ (Illegal Construction) আটকাতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এবার ৪০১(এ) ধারাকে আরও কড়া করতে দ্রুত নবান্নকে প্রস্তাব পাঠাচ্ছে কলকাতা পুরসভা। পুর কমিশনার ডিজি বিল্ডিং এবং ল’ ডিপার্টমেন্টের আধিকারিকদের বৈঠকে এমনই সিদ্ধান্ত পুরসভার।

এই আইন এতদিন পর্যন্ত কোনও ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করলে এবং দোষ প্রমাণ হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতো। কিন্তু আইনের ফাঁক গলে অনেকেই জামিন পেয়ে যেতেন। এবার সেই ধারাকে আরও কড়া করে জামিন অযোগ্য ধারায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি, ৫ বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাজা করা হচ্ছে ১০ বছর জেল। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রতারণা আইনও। এই আইন পরিবর্তনের জন্য বিধানসভায় যদি সম্প্রতি কোনও অধিবেশন না থাকে, সেক্ষেত্রে অর্ডিন্যান্স করেও এই আইন পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর।

সম্প্রতি, গার্ডেনরিচে ১৩৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে। কমপক্ষে ১০ জন প্রাণ হারান। আহতও হন বহু। সেই ঘটনায় ভেঙে পড়া বহুতল ‘বেআইনি’ জানিয়ে প্রোমোটারকে গ্রেফতারির নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। গার্ডেনরিচকাণ্ডে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটারকে। বিপর্যয়স্থল পরিদর্শনে এসে প্রশাসনকে কড়া অ্যাকশন নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...