Tuesday, June 9, 2026

জ্যোতিপ্রিয় থেকে বাকিবুর, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু ইডি-র

Date:

Share post:

জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনের ‘দোতারা’ বাড়ি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সেই সঙ্গে প্রাক্তন মন্ত্রীর সল্টলেকের বাড়িও বাজেয়াপ্ত করা হয়। রেশন বন্টন মামলায় তদন্তের ভিত্তিতে সম্পত্তি বাজেয়াপ্ত করার (attached) প্রক্রিয়ার শুরুতেই ৪৮টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাজেয়াপ্ত করা টাকা সাধারণ মানুষের মধ্যে বন্টনের বিতর্কিত ঘোষণা করার পরেই বাংলায় তৎপরতা শুরু ইডি-র।

খাদ্যবন্টন মামলায় এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকা দুবাইতে পাঠানোর তথ্য পেশ করেছে ইডি। সেই মামলাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দুটি বাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি উপহার পাওয়া সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি এই মামলায় যুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করে রাজ্য সরকার। বাকিবুরের কলকাতা ও ব্যাঙ্গালুরুর দুটি হোটেল বাজেয়াপ্ত করা হয় এই পর্যায়েই। ইডি-র দাবি ১০ কোটি টাকা মূল্যের ১১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...