Tuesday, June 23, 2026

নববর্ষ, ‘বাংলার প্রতিষ্ঠা দিবসে’ রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পোস্ট অভিষেকেরও

Date:

Share post:

বাংলা নববর্ষ (New Year) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে বাংলার প্রতিষ্ঠা দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শনিবার রাতে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “শুভ নববর্ষ ১৪৩১! সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভনন্দন। প্রার্থনা করি, নববৈশাখের নবকিরণে উদ্ভাসিত হোক সকলের জীবন। শান্তি-সম্প্রীতি-মৈত্রী-ভালবাসার বন্ধনে যুক্ত থাকুন বাংলার প্রতিটি মানুষ।”


পাশাপাশি, গত বছরই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানান ১ বৈশাখ দিনটিই ‘বাংলা দিবস’ হিসাবে পালন করা হবে। সেই মতো তিনি রাজ্যবাসীকে বাংলা প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল— পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাংলার প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই শুভনন্দন। আমাদের সরকারই পয়লা বৈশাখকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি, বাংলার জল” গানকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছে, এ জন্য আমি গর্বিত। বাংলার ঐতিহ্যময় সংস্কৃতি ও সৌভ্রাতৃত্বের প্রতীক আজকের এই দিনটি।”

অন্যদিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, বৈশাখের প্রথম প্রত্যুষের আলোর মতো পবিত্র হোক সকলের জীবন। সকলের জীবন কলঙ্কমুক্ত হয়ে উঠুক‌।

শনিবার সন্ধ্যায় নববর্ষের আগে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা। পুজো দেওয়ার পর নতুন রূপে সেজে ওঠা কালীঘাট মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। মমতা বলেন, “আমি প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে আসি, পুজো দিই। এই যে কালীমন্দিরে কাজ চলছে, কুন্ডুপুকুর থেকে শুরু করে পুরোটাই। মন্দিরের ভিতরের সঙ্গে বাইরেও কাজ চলছে। এ ছাড়াও স্কাইওয়াকের কাজ চলছে, অগাস্ট মাসে শেষ হয়ে যাবে।” এদিন আধ ঘণ্টারও বেশি সময় কালীঘাটে ছিলেন মমতা। মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গেই কালীঘাট মন্দিরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...