Tuesday, June 23, 2026

সাতসকালে সলমনের বাড়ির সামনে চলল গুলি! চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

রবিবার সাতসকালেই ভয়ঙ্কর খবর। বলিউড ভাইজান সলমান খানের (Salman Khan) বাড়ির সামনে চলল গুলি। রবিবার সকালে সলমানের বাড়ির ঠিক সামনেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কয়েক রাউন্ড গুলি চালায় (Firing ) বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

মুম্বইয়ের বান্দ্রায় থাকেন ভাইজান। এ দিন ভোর ৫টা নাগাদ হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালায় সলমানের বাড়ির সামনে। ওই ব্যক্তি শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান বলে খবর। এদিকে গুলি চালানোর পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। গুলির শব্দে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা করা হচ্ছে।

বলিউডের সুপারস্টার গত বছর থেকেই একাধিক উড়ো হুমকি পাচ্ছেন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং একাধিবার সালমান খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ১৯৯৮ সালের চিঙ্কারা হরিণ হত্যাকাণ্ডের জেরেই এই হুমকি। তবে আজকের এই গুলি চালানোর ঘটনার পিছনেও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...