Monday, June 22, 2026

২৪ ঘণ্টাও কাটল না! ইজরায়েলের উপরে পাল্টা মিসাইল হামলা ইরানের

Date:

Share post:

শেষমেশ সত্যি হল আশঙ্কা! এবার সত্যিই ইজরায়েলের (Israel ) উপরে হামলা চালাল ইরান (Iran)। সূত্রের খবর, শনিবার রাতে ইজরায়েলের উপরে একসঙ্গে মিসাইল ও বিস্ফোরক বোঝাই ড্রোন নিয়ে হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। কমপক্ষে ২০০টি মিসাইল দিয়ে হামলা করা হয়েছে ইজরায়েলের উপরে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে বলে খবর। অন্যদিকে ইজরায়েলের একটি জাহাজ ইরান আটকে দিয়েছে বলে খবর। শনিবার সংযুক্ত আরব আমিরশাহীর উপকূলে ২৫ জন ক্রু সহ একটি পণ্যবাহী জাহাজ আটক করা হয়েছে। তাতেই ১৭ জন ভারতীয় আছেন বলে সূত্রের খবর।

এমসিএস এরিজ (MCS Aries) নামে ওই কন্টেনার শিপ হরমুজ প্রণালীর কাছে আটক করা হয়েছে। সেটিকে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই ভারতের তরফে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের দাবি।

গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা সময় কাটার সঙ্গে সঙ্গে আরও জটিল হয়েছে। চলতি মাসের শুরুতেই ইজরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসের উপরে হামলা চালায়। এরপরই পাল্টা মোক্ষম জবাবের হুঁশিয়ারি দেয় ইরান। আশঙ্কা ছিল, হুশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই হয়তো হামলা চালাবে ইরান, কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হামলা চালাল ইরান।

এদিকে মিসাইলের আঘাতে ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমও ভেঙেছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইজরায়েলের আকাশে আয়রন ডোম ভেদ করে আছড়ে পড়ছে মিসাইল। ইরানের এই হামলাতেই তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। অন্যদিকে, আমেরিকা ইজরায়েলের পাশেই দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এদিকে, ইরানের তরফে আমেরিকাকে এই সংঘর্ষে নাক না গলানোর সতর্কতা দেওয়া হলেও, যুদ্ধে আমেরিকা ইজরায়েলের পাশেই দাঁড়াবে বলে জানিয়েছে।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...