Sunday, June 21, 2026

সলমনের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার! ফের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Date:

Share post:

ভাইজানের (Salman Khan)বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করে হুমকি চিঠি দিল বিষ্ণোই গ্যাং (Bishnoi Gang)। রবিবাসরীয় সকালে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment, Bandra) বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেন দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ভোরের আলো ফোটার আগেই শিরোনামে চলে আসেন সলমন (Salman Khan)। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। বেলা বাড়তেই মিলল হুমকি চিঠি। গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং (Bishnoi Gang)। এখানেই শেষ নয়, সমাজমাধ্যমে রীতিমতো হুমকিও দেওয়া হয়েছে অভিনেতাকে।

গ্যাংয়ের মাথা লরেন্স বিষ্ণোই এই মুহূর্তে জেলবন্দি। সমাজমাধ্যমের পাতায় হুমকি পোস্ট দিলেন তাঁর ভাই আনমোল বিষ্ণোই। হুমকি চিঠিতে লেখা হয়, ‘এটা ট্রেলার ছিল। এর পর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না! শেষবারের মতো সুযোগ দিয়েছি তোমাকে। এটা একটা ঝলক ছিল যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি।’ যদিও এই বিষয়ে সলমনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এর আগে জেল বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার অভিনেতাকে খুনের হুমকি দিয়েছিলেন। তাঁরাই সলমনকে খুন করার জন্য শ্যুটারদের মুম্বই পাঠিয়েছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা।

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...