Monday, April 6, 2026

নির্বাচনী প্রচারে ত্রিশূল হাতে দিলীপ! বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল 

Date:

Share post:

নির্বাচনী আচরণবিধি চালুর মাঝেই এবার ত্রিশূল নিয়ে ভোটের প্রচারে বেরনোর অভিযোগ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে প্রচারে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। তবে দিলীপের দাবি, আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য ত্রিশূল হাতে নিয়েছেন। যদিও দিলীপের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হচ্ছে তৃণমূল। তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে , দিলীপ ঘোষ কখনও লাঠি, কখনও ত্রিশূল নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।
রবিবার নববর্ষের প্রথম দিনেই প্রাতভ্রমণের পর একটি শিবমন্দিরে পুজো দিতে যান দিলীপ ঘোষ। সেখানে ত্রিশূল হাতে ছবি তোলেন বিজেপি প্রার্থী। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রিশূল হাতে নিয়ে ছবি তোলার কারণ হিসাবে দিলীপের সাফাই যখন বিশ্বে অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে, বাবা ত্রিশূল হাতে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তারই প্রতীক।’’
তবে এদিন শিবমন্দিরে পুজো দিয়ে দিলীপ চলে যান বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তারপর স্থানীয় একটি বাজারে যান।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...