Wednesday, March 11, 2026

নববর্ষে বিপত্তি, সাতসকালে বন্দেভারতে ছোড়া হল পাথর!

Date:

Share post:

পয়লা বৈশাখে বন্দেভারতে (Vande  Bharat Express)বিপত্তি। নিউ জলপাইগুড়ির থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন নির্দিষ্ট সময়েই রওনা দিয়েছিল। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার পথে ভারতের সেমি হাইস্পিড ট্রেনে কেউ খোশগল্পে ব্যস্ত, কেউ আবার খাওয়া দাওয়াতে মত্ত। আচমকাই বিপত্তি! পাথর এসে পড়ল ট্রেনের কাচে। ট্রেন মালদহ পেরোতেই সি-এইট (৮) কোচের জানলায় কেউ বাইরে থেকে পাথর ছোড়ে। এতে ক্র্যাক হয়ে যায় কাচ। জানলার ধারে এক মহিলা শিশুকে নিয়ে বসেছিলেন। তবে তাঁদের আঘাত লাগেনি। আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ার পরপরই বারবার আক্রান্ত হওয়ার খবর মিলেছিল।প্রথমবার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিনাজপুরের সামসির কুমারগঞ্জে। এছাড়া বিহারের কিষাণগঞ্জ পেরিয়ে আসার সময়ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন নাবালককে গ্রেফতারও করা হয়েছিল। মাঝে এই ধরণের ঘটনা না ঘটলেও বছরের প্রথম দিনে এমন কাণ্ড হবে সেটা বোধহয় ভাবতেও পারেননি যাত্রীরা। জানা যাচ্ছে । ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার দিকে ফিরছিল তখন মালদহের মহানন্দা ব্রিজ পেরতেই ট্রেনের কাচ লক্ষ করে পাথর ছোড়া হয়।

 

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...