Saturday, April 4, 2026

শুভেন্দুর জেলায় অভিষেকের গুরুত্বপূর্ণ বৈঠক, কোন বার্তা সেনাপতির?

Date:

Share post:

দলীয় নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আজ হলদিয়া আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ১৫ এপ্রিল দুপুরে হলদিয়ায় বৈঠক করবেন তিনি।

দেবাংশু ভট্টাচার্য যে কেন্দ্রের প্রার্থী, সেই তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্বকে নিয়েই আজ বৈঠক করবেন অভিষেক। তমলুক কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার প্রায় দেড়শো তৃণমূল নেতা এই বৈঠকে হাজির থাকবেন।

জানা গিয়েছে, নির্বাচন কমিটির ১০১ জন সদস্য সহ মোট শ’দেড়েক তৃণমূল নেতা এই বৈঠকে ডাক পেয়েছেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবেই তমলুক কেন্দ্রের তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন দলের সেনাপতি। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে আজ দিনভোর। চলছে দলের সাংগঠনিক প্রস্তুতিও।
এরই পাশাপাশি , ১৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠ ও বীরপাড়ায় কর্মসূচি দলনেত্রীর। ১৬ এপ্রিল ময়নাগুড়িতে সভা। ফিরে শিলিগুড়িতে প্রচার মিছিল। ১৭ এপ্রিল বাগডোগরা থেকে অসমে যাবেন। ১৮ ও ১৯ এপ্রিল উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কর্মসূচি। তার পরে ইসলামপুর, হরিরামপুর হয়ে মালদহে যাবেন। মাঝে তাঁর মেদিনীপুরেও সফর করে আসার কথা।

আরও পড়ুন- নববর্ষে গৌরী বাড়িতে ভীম নাগের নতুন শাখা মিষ্টিপ্রেমীদের নতুন উপহার

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...