Monday, April 13, 2026

ইডিকে শাহজাহানের দেওয়া বয়ান প্রত্যাহারের পিটিশন নিয়ে প্রশ্ন তুলল আদালত

Date:

Share post:

এবার ইডির বিরুদ্ধে চাপ দিয়ে বয়ান রেকর্ড করার অভিযোগ তুললেন সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহান। ব্যাঙ্কশাল আদালতের বিচারকের সামনে এই অভিযোগ করেন শাহজাহানের আইনজীবী। যদিও বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে শাহজাহান জানিয়েছিল, ‘ED তদন্ত হয়ে আরও ভালো হচ্ছে।’সোমবার ফের তাকে আজালতে তোলা হয়।একই অভিযোগ শুনে বিচারক প্রশ্ন তুলেছেন, ওই আবেদনের বক্তব্য ভুল না ঠিক, তা কী ভাবে বোঝা যাবে? বিচারের সময় এই আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারক। শাহজাহানের তরফে এদিন জামিনের আবেদন করা হয়নি। তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফজাতে পাঠিয়েছেন বিচারক।
সোমবার বিচারক বলেন, এই পর্যায়ে এই পিটিশনের মানে কী? পিটিশনের বক্তব্যটি ঠিক না ভুল, এখন কী করে বোঝা যাবে? ইডির তরফে যদিও পিটিশনের বিরোধিতা করা হয়। আইনজীবী জানান, তাঁরা এই পিটিশন ‘ডিসমিস’ করতে চাইছেন। বিচারক বলেন, বিচারের সময় এই পিটিশনের বিষয়টি বিবেচনা করা হবে। এদিন আদালতে ইডি দাবি করেছে, শাহজাহান জেরায় জানিয়েছেন, সন্দেশখালি-সহ উত্তর ২৪ পরগনায় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য তিনি মনোনীত করতেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানকে নিয়ে বক্তব্য লিখিত আকারে তারা জমা দিয়েছে আদালতে। তিনি জেরায় কী কী জানিয়েছেন, তা-ও রয়েছে নথিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, ১১ এপ্রিল শাহজাহান জেরায় যে বয়ান দিয়েছেন, তাতেই সন্দেশখালি তথা উত্তর ২৪ পরগনায় নিজের প্রভাবের কথা জানিয়েছেন। জেলার অন্যান্য পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পাশাপাশি সন্দেশখালির প্রার্থী এবং পদাধিকারী কে হবেন, সেটা তিনিই ঠিক করতেন।




Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...