Saturday, June 27, 2026

যোগীরাজ্যে নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে দূর্ঘটনা! ভোটের মুখে মুজাফফরনগরে মৃত ২, আহত বহু

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং (Under Construction Building)। বিল্ডিংয়ের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। গুরুতর জখম আরও অনেকে। ভোটের মুখে আচমকাই বিল্ডিং ভেঙে রীতিমতো প্রশ্নের মুখে যোগী সরকারের ভূমিকা। রবিবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুজাফফরনগরে একটি নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ে। ভিতরে আটকে পড়েন কমপক্ষে ১৮ জন শ্রমিক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের সবরকম চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।


এদিকে বাড়ির ছাদ ভেঙে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকেও। সঙ্গে সঙ্গেই ৪-৫টি জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে বিল্ডিংটি যখন ধসে পড়ে, তখন কমপক্ষে ১৮ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন। তারা সকলেই চাপা পড়ে যান। রবিবার রাতের মধ্যেই ১৮ জন শ্রমিককে ধ্বংসাবশেষ থেকে বের করা হয়। ১৮ জন শ্রমিকের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...