Thursday, June 4, 2026

উত্তরবঙ্গে জয় নিশ্চিত করতে আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উত্তরবঙ্গে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস (TMC)। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গত কয়েকদিন ধরে উত্তরে টানা প্রচার কর্মসূচি সারছেন। মঙ্গলবার জনসভা এবং রোড শো (Road Show) করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন দুপুর একটা নাগাদ কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে গোপালপুরের চৌপথি পার্শ্বস্থ ময়দানে জনসভা করবেন অভিষেক (Abhishek Banerjee)। সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে।

একদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে লাগাতার আক্রমণ অন্যদিকে নির্বাচন কমিশন দিয়ে আটকানোর চেষ্টা- কোনভাবেই তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে পারছে না বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেকোনও জনসভা এবং পদযাত্রায় যে পরিমাণে মানুষ ভিড় করছেন তাতে পায়ের তলার মাটি সরে যাচ্ছে পদ্ম শিবিরের। ঘাসফুলের জনসমর্থনে জোয়ারে খড়কুটোর মত ভেসে যাচ্ছে বিজেপি। বাংলা বিরোধীদের বর্জনে জনগণের গর্জনকে আরও তীব্র করতে এদিন আলিপুরদুয়ারে রোড শো করবেন অভিষেক। সবুজ প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে কলেজ হল্ট থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত জনসংযোগ করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুপুর দুটো নাগাদ পদযাত্রা শুরু হবে।

 

Related articles

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, রামমোহন লাইব্রেরিতে রাজা রামমোহন রায়, কবিগুরু...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...