Wednesday, June 24, 2026

বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বন্ধ হবে মাছ খাওয়াও: সতর্ক করলেন অভিষেক

Date:

Share post:

বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে! মাছ খাওয়াও বন্ধ হবে। মঙ্গলবার, কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে জনসভা থেকে সবাইকে সতর্ক করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে BJP নেত্রীর বক্তব্যের অডিও শোনান অভিষেক। এদিন কোচবিহারের গোপালপুর ছাগলবেড় চৌপথীর পাশের ময়দানে তৃণমূল (TMC) প্রার্থীর হয়ে সভা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন সভা মঞ্চ থেকে একটি অডিও শোনান অভিষেক। সেখানে শোনা যায়, এক মহিলা বলছেন. ২০২৫ সালে তৃণমূল সরকার রাজ্যে থাকবে না। বিজেপি (BJP) এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অভিষেক জানান, এটি বিজেপির এক জেলা নেত্রীর মন্তব্য। তিনি বলেন, এটা আমি নয়, বলছেন বিজেপির জেলা নেত্রী। অভিষেকের কথায়, বাংলায় মা-বোনেরদের যে অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে, বিজপি জিতলে তা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে।

পাশাপাশি, বাংলার জীবনশৈলীর স্বাধীনতাও বিজেপি কেড়ে নেবে বলে অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee)। তিনি বলেন, “পাঁচ বছরে যাঁকে দেখেননি, তিনি অমিত শাহর ডেপুটি হয়ে বসে আছেন। নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও।“ এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “বলছে মাছ খেলে সে দেশদ্রোহী। এই শুনে আগে এক বার মাছ খেতাম। এখন দুবার খাই।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে কথায়, “বিজেপি আপনাদের পাঁচ বছর ঠকিয়েছে। আপনারা তার বদলা নিন।“ ২০১৯ সালে বিজেপি (BJP) উত্তরবঙ্গে জিতেও মানুষের খোঁজখবর নেয়নি। “আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন।“




Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...