Wednesday, June 24, 2026

গঙ্গার তলা দিয়ে ট্রেন চালিয়ে রেকর্ড আয় মেট্রো কর্তৃপক্ষের!

Date:

Share post:

এক মাস যেতে না যেতেই দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবায় (India’s First Under water Metro Service) রেকর্ড আয়। গত ১৫ মার্চ থেকে হাওড়া ময়দান -এসপ্ল্যানেড (Howrah Maida to Esplanade) রুটের মেট্রো চলাচল শুরু হয়েছে। এক মাসে ১২ লক্ষ ১৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন বলে কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা যাচ্ছে। যার ফলে গ্রিনলাইনে বেশ ভাল আয় হয়েছে, জানাচ্ছেন আধিকারিকরা।

গঙ্গার তলা দিয়ে মেট্রোতে যাতায়াত করার অভিজ্ঞতা ছোট থেকে বড় সকলেই অর্জন করতে চেয়েছিলেন। তাই প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় চোখে পড়েছে। হাওড়া স্টেশন থেকে সড়ক পথে ধর্মতলা পৌঁছাতে যে জ্যাম বা সময় লাগতো তার তুলনায় অনেকটাই কম সময় নির্বিঘ্নে আরামদায়ক যাতায়াত হচ্ছে এই মেট্রোতে। সে কারণে শহরতলির মানুষেরা হাওড়া স্টেশনে পৌঁছানো মাত্রই সোজা গ্রিনলাইনের (Green Line Metro) দিকে হাটা দিচ্ছেন। এর সঙ্গে আবার এসপ্ল্যানেডে নেমে সহজেই অন্য রুটের মেট্রো ধরে নেওয়া যাচ্ছে, বাইরে না বেরিয়ে। তাই গরমের দিনে গঙ্গার তলা দিয়ে পাতাল পথে যাতায়াতে আগ্রহ বেড়েছে যাত্রীদের। কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গঙ্গার নিচে মেট্রোয় যাতায়াত করেছেন ১২ লক্ষ ১৪ হাজার মানুষ! একই সময়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে যাত্রী সংখ্যা ১ কোটি ৫২ লক্ষ। এর থেকেই পরিষ্কার গন্তব্যে পৌঁছতে সাধারণ যানবাহনের থেকে মেট্রোরেলের ওপর নির্ভরতা বাড়ছে সব বয়সীদের।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...