Friday, June 26, 2026

রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

গোটা দেশের মতো আজ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম তিথি উপলক্ষ্যে রাম নবমী (Ramnavami)।কোথাও মিছিলের উদ্যোক্তা তৃণমূল (TMC) তো কোথাও বিজেপি (BJP)। হাওড়ায় (Howrah )বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির শোভাযাত্রার পাশাপাশি শোভাযাত্রা বের করেছে তৃণমূলও।

রামনবমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “রাম নবমীর শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা। সবার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন বজায় রাখার আবেদন জানাই।”

এদিকে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর, এবার প্রথম রামনবমী। রামনবমীতে এই প্রথম তাবু ছেড়ে মন্দিরে পুজিত হচ্ছেন রামলালা। বিশেষ এই দিনে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। সকাল থেকেই চলছে বিশেষ পূজার্চনা। নির্দিষ্ট সময়ে রামলালার কপালে আজ দেখা যাবে সূর্যতিলক। অযোধ্য়ার রামমন্দিরে সকাল থেকে ঢল নেমেছে ভক্তদের।

 

রাম নবমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি’! প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী হল আজ। এটি এই প্রজন্মের কাছে মাইলফলক। কয়েক শতাব্দীর নিবেদন ও আগামীর আশা ও অগ্রগতির বুনন। এই দিনটির জন্য কোটি কোটি ভারতীয় অপেক্ষা করেছিল। অসংখ্য মানুষ এই পবিত্র উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকুক এবং আমাদের জীবনকে জ্ঞান ও সাহসে আলোকিত করে ন্যায় ও শান্তির দিকে পরিচালিত করুন।”

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...