Tuesday, April 14, 2026

রং বদলালো বানভাসি দুবাইয়ের আকাশ! রহস্যময় সবুজাভ আভা নিয়ে বাড়ছে চর্চা 

Date:

Share post:

বৃষ্টিতে বিপর্যস্ত মরুশহর। এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি দুবাইয়ের (Dubai Present Condition) জীবনযাত্রা। এর মাঝেই অদ্ভুত এক ঘটনার সাক্ষী হল শহরবাসী। সম্প্রতি দুবাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আকাশের রং বদল দেখে চমকে যাচ্ছেন সকলেই। দেখা যাচ্ছে, কালো মেঘে ঢাকা দুবাইয়ের আকাশ ধীরে ধীরে রং বদলাতে বদলাতে সবুজ রঙে ঢেকে গেল! যা দেখে দুবাইবাসীও স্তম্ভিত হয়ে গিয়েছেন। অনেকেই বলছেন ঝড় আসার আগে এটাই যেন পূর্বাভাস। তাহলে কি আবার বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে দুবাই? ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

আবহাওয়াবিদরা বলছেন সাধারণত দেড় বছরে গোটা সংযুক্ত আরব আমির শাহিতে যতটা বৃষ্টিপাত হয়, সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তত বৃষ্টি হয়েছে। মরুঝড়ে অভ্যস্ত দুবাই শহরের চেনা ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে। ১৯৪৯ সালের পর থেকে এরকম ঝড় বৃষ্টির দুর্যোগ দেখেনি দুবাই। বিশ্ব উষ্ণায়নের জেনেই কি মরু দেশ ভাসলো? যখন এই নিয়ে জোর কদমে বৈজ্ঞানিক আলোচনা চলছে ঠিক তখনই দুবাইয়ের আকাশের রং হয়ে গেল সবুজ। এমন রঙের নেপথ্যে কোন রহস্য তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টি বিপর্যস্ত দুবাইতে এখনও পর্যন্ত ৩০০ টির বেশি বিমান বাতিলের খবর মিলেছে, চলছে উদ্ধার কাজ।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...