Saturday, April 4, 2026

প্রকাশিত UPSC ২০২৩-এর চূড়ান্ত ফলাফল, এসএনটিসিএসএসসি থেকে মেধাতালিকায় ৭ কৃতী

Date:

Share post:

প্রকাশিত হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২৩-এর চূড়ান্ত ফলাফল। দেশের মধ্যে ১০৬১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। বাংলা থেকেও মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ১৫-১৬ জন। তার মধ্যে রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার (এসএনটিসিএসএসসি)-এর ছাত্র-ছাত্রীর সংখ্যাই ৭ জন।

সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ওই কোচিং সেন্টার থেকে যাবতীয় প্রস্তুতি সেরেই মেধাতালিকায় নাম তুলেছে তাঁরা। এদের মধ্যে রয়েছেন অঙ্কিত আগরওয়াল (২৯৭), ব্রততী দত্ত (৩৪৬), গৌতম ঠাকুরি (৩৯১), অনুষ্কা সরকার (৪২৬), রিমিতা সাহা (৫৬৬), পারমিতা মালাকার (৮১২) এবং মহম্মদ বুরহান জামান (৮২২)।

আরও পড়ুন- মাত্র সাতাশেই প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার ‘Angry Rantman’ অভ্রদীপ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...